নোটিশ

Stay updated with the latest announcements and important information from Swanpnoshilon School and College.

শরৎ ও শীতের প্রকৃতি নিয়ে আগারগাঁওয়ে চিত্রাঙ্কন ও হাতের লেখা প্রতিযোগিতা

প্রকাশিত হয়েছে: November 14, 2026
শরৎ ও শীতের প্রকৃতি নিয়ে আগারগাঁওয়ে চিত্রাঙ্কন ও হাতের লেখা প্রতিযোগিতা

শিশুদের মেধা, মনন ও সুপ্ত প্রতিভা বিকাশে স্বপ্নশীলন স্কুলের অনবদ্য উদ্যোগ

শরতের আবেশ এখনো শেষ হয়নি। হেমন্তের হাওয়ায় প্রকৃতিতে লেগেছে হালকা শীতের আমেজ। কুয়াশার চাদরে শীতের আগমনী বার্তা আর প্রকৃতির নান্দনিক রূপকে শিশুদের কল্পনায় রাঙিয়ে তুলতেই এবারের প্রতিযোগিতার বিষয় নির্ধারণ করা হয় ‘শরতের সাজ’ ও ‘শীতের আমেজ’।

স্বপ্নশীলন স্কুলের উদ্যোগে ১৪ নভেম্বর ২০২৬, শনিবার সকালে স্কুল প্রাঙ্গণে আয়োজিত এ প্রতিযোগিতায় আগারগাঁও, তালতলা ও মিরপুর এলাকার বিভিন্ন প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠানের তিন শতাধিক শিক্ষার্থী অভিভাবকদের সঙ্গে নিয়ে অংশগ্রহণ করে। সকাল থেকেই শিশু ও অভিভাবকদের পদচারণায় মুখর হয়ে ওঠে স্বপ্নশীলন প্রাঙ্গণ।

সমবেত জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা। এরপর প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করেন বিশিষ্ট লেখক, প্রশিক্ষক ও স্বপ্নশীলন স্কুলের সভাপতি নাজমুল হুদা। এ সময় তিনি শিশুদের সৃজনশীলতা বিকাশে শিল্পচর্চা ও নিয়মিত অনুশীলনের গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি এ লক্ষ্য বাস্তবায়নে স্বপ্নশীলন স্কুলের বিভিন্ন উদ্যোগ ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানান।

প্রতিযোগিতা শেষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের পরিচালক মো. আনিসুর রহমানের সভাপতিত্বে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার সাকির উদ্দিন আহমেদ বাপ্পি, পুলিশ সুপার (আরআরএফ, খুলনা) ফয়েজ আহমেদ, লায়ন্স ক্লাব ইন্টারন‍্যাশনাল এর ইমিডিয়েট পাস্ট গভর্নর মাসুমুজ্জ্জামান মাসুম, রেডিও উপস্থাপক ও লেখক মশিউর রহমান শান্ত, সাবেক জাতীয় ফুটবলার ও সংগঠক রেহানা পারভীন।

এ ছাড়া শিশুদের উদ্দেশে অনুপ্রেরণামূলক বক্তব্য দেন লেখক ও গবেষক ড. রেহনুমা করিম ও জাদুশিল্পী এসএম ওয়ালিদ। বক্তারা শিশুদের স্বপ্ন দেখতে, সৃজনশীল কর্মকাণ্ডে যুক্ত থাকতে এবং নিজেদের প্রতিভা বিকাশে নিয়মিত চর্চা করার আহ্বান জানান। তাঁরা বলেন, এ ধরনের আয়োজন শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশের পাশাপাশি আত্মবিশ্বাস, সৌহার্দ্য ও ইতিবাচক প্রতিযোগিতার মনোভাব গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অনুষ্ঠানে উপস্থিত অতিথি, অভিভাবক, শিক্ষক ও অংশগ্রহণকারী শিক্ষার্থীদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন স্বপ্নশীলন স্কুলের অধ্যক্ষ তাহমিনা আক্তার। আরএফএল গুডলাক ও লায়ন্স ক্লাবের সহযোগিতায় আয়োজিত এ অনুষ্ঠান সমন্বয় করেন স্বপ্নশীলন স্কুলের পরিচালক তারেক আহমেদ ও মিরাজুল ইসলাম।

আজ ১০ অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ে স্বপ্নশীলন স্কুলে বিশেষ আলোচনা ও পরামর্শসভা অনুষ্ঠিত হয়েছে।

প্রকাশিত হয়েছে: October 10, 2026
অনুষ্ঠানে মেন্টাল হেলথ কাউন্সেলর ও উদ্যোক্তা পরামর্শক জেরিন হান্নান প্রাণবন্ত ও তথ্যবহুল আলোচনা উপস্থাপন করেন। তিনি অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য, মানসিক চাপ মোকাবিলা, আচরণগত সমস্যা চিহ্নিতকরণ এবং মানসিক সুস্থতা বজায় রাখার বিভিন্ন দিক নিয়ে পরামর্শ প্রদান করেন। পাশাপাশি শিশুদের মানসিক বিকাশে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা এবং শিক্ষার্থীদের জন্য সহানুভূতিশীল ও ইতিবাচক পরিবেশ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে স্বপ্নশীলন স্কুলের সভাপতি নাজমুল হুদা, নির্বাহী সভাপতি আনিসুর রহমান, পরিচালক মিরাজুল ইসলাম ও অধ্যক্ষ তাহমিনা আক্তারসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা ও পরামর্শসভার মাধ্যমে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে মানসিক স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং শিশুদের মানসিক সুস্থতা ও ইতিবাচক বিকাশে সম্মিলিত উদ্যোগ গ্রহণের গুরুত্ব তুলে ধরা হয়।

স্বপ্নশীলন স্কুলের এ আয়োজন মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, সুস্থ মানসিক বিকাশ এবং শিশুদের জন্য আনন্দময়, নিরাপদ ও সহমর্মিতাপূর্ণ শিক্ষার পরিবেশ গড়ে তোলার ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হয়। #স্বপ্নশীলন_স্কুল

স্বপ্নশীলন স্কুলে অনন্য আয়োজন—‘পজিটিভ প্যারেন্টিং’

প্রকাশিত হয়েছে: September 26, 2026
সন্তানের সুন্দর ভবিষ্যৎ গঠনে সচেতন ও ইতিবাচক অভিভাবকত্বের গুরুত্বকে সামনে রেখে স্বপ্নশীলন স্কুলে অনুষ্ঠিত হলো অনন্য আয়োজন ‘পজিটিভ প্যারেন্টিং’।

আলোচনায় চাইল্ড সাইকোলজি, সন্তানকে লেখাপড়ায় মনোযোগী করার কৌশল, স্ক্রিন আসক্তি ও আচরণগত সমস্যা মোকাবিলা, পজিটিভ প্যারেন্টিংয়ের কার্যকর চর্চা এবং সন্তানকে ভালো মানুষ হিসেবে গড়ে তোলার কৌশল নিয়ে প্রাণবন্ত আলোচনা করেন আলোচক আলী আদনান।

অনুষ্ঠানে উপস্থিত অভিভাবকদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান এবং বাস্তব জীবনে করণীয় নিয়ে অনুষ্ঠিত হয় প্রাণবন্ত প্রশ্নোত্তর পর্ব।

অনুষ্ঠানে স্বপ্নশীলন স্কুলের পরিচালকবৃন্দের পাশাপাশি কারিগরি শিক্ষা বোর্ডের সহকারী পরিচালক ও রাজউকের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তাঁরা স্বপ্নশীলন স্কুলের এ ধরনের সময়োপযোগী ও অনবদ্য আয়োজনের প্রশংসা করেন, স্কুল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

স্বপ্নশীলন স্কুলের উদ‍্যোগে ঢাকায় অভিভাবক সমাবেশ ও স্বপ্নসভা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে: September 13, 2026
শিক্ষার্থীদের স্বপ্ন নির্মাণ, মানসিক বিকাশ, সুশিক্ষা ও ভবিষ্যৎ ক্যারিয়ার প্রস্তুতির লক্ষ্যে রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হয়েছে ‘অভিভাবক সমাবেশ ও স্বপ্নসভা’।

স্বপ্নশীলন স্কুলের উদ‍্যোগে মহতী এ আয়োজনে শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশে শিক্ষা, সন্তান প্রতিপালন, আত্মবিশ্বাস, প্রযুক্তি ও ভবিষ্যৎ দক্ষতা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।

শনিবার (১২ সেপ্টেম্বর) অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. তৌফিক ইমাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকার বিশিষ্ট সঙ্গীতশিল্পী ও বাংলাদেশ শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক বিপাশা ইয়াসমীন এবং সাবেক কলেজ শিক্ষক ও সংস্কৃতির খেয়ার পরিচালক সরকার আমিরুল ইসলাম।

বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের পরিচালক আনিসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচক হিসেবে বক্তব্য দেন সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, ঢাকার সাবেক শিক্ষক ও বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমির অতিরিক্ত পরিচালক সাওয়াদ বিন পারভেজ এবং বিশিষ্ট লেখক, প্রশিক্ষক ও বাংলাদেশ ব্যাংকের যুগ্মপরিচালক নাজমুল হুদা।

বক্তারা বলেন, বর্তমান পরিবর্তনশীল বিশ্বে শুধু প্রচলিত শিক্ষার মধ্যে সীমাবদ্ধ না থেকে শিশুদের সৃজনশীলতা, চিন্তাশক্তি, আত্মবিশ্বাস, যোগাযোগ দক্ষতা ও প্রযুক্তিগত সক্ষমতা বিকাশে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানকে একসঙ্গে কাজ করতে হবে। সন্তানদের ওপর অতিরিক্ত প্রত্যাশার চাপ না দিয়ে তাদের আগ্রহ, প্রতিভা ও স্বপ্নকে গুরুত্ব দিয়ে ভবিষ্যতের জন্য প্রস্তুত করার ওপরও গুরুত্বারোপ করেন তারা।

বক্তারা আরও বলেন, একটি শিশুর স্বপ্নকে বাস্তবে রূপ দিতে শিক্ষক, অভিভাবক ও সমাজের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। শিশুদের মনে বড় স্বপ্ন দেখার সাহস তৈরি করতে পারলেই তারা আগামী দিনের যোগ্য ও মানবিক নাগরিক হিসেবে গড়ে উঠবে।

অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ব্যাপক আগ্রহ ও উৎসাহ সৃষ্টি করে।

ঢাকায় অনুষ্ঠিত হলো অভিভাবক সমাবেশ ও স্বপ্নসভা

প্রকাশিত হয়েছে: September 12, 2026
ডেস্ক রিপোর্ট:

শিক্ষার্থীদের স্বপ্ন নির্মাণ, মানসিক বিকাশ, সুশিক্ষা ও ভবিষ্যৎ ক্যারিয়ার প্রস্তুতির লক্ষ্যে রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হয়েছে “অভিভাবক সমাবেশ ও স্বপ্নসভা”।

স্বপ্নশীলন স্কুলের উদ‍্যোগে মহতী এ আয়োজনে শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশে শিক্ষা, সন্তান প্রতিপালন, আত্মবিশ্বাস, প্রযুক্তি ও ভবিষ্যৎ দক্ষতা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।

১২ সেপ্টেম্বর শনিবার অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. তৌফিক ইমাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকার বিশিষ্ট সঙ্গীতশিল্পী ও বাংলাদেশ শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক বিপাশা ইয়াসমীন এবং সাবেক কলেজ শিক্ষক ও সংস্কৃতির খেয়ার পরিচালক সরকার আমিরুল ইসলাম।

বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের পরিচালক আনিসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচক হিসেবে বক্তব্য দেন সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, ঢাকার সাবেক শিক্ষক ও বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমির অতিরিক্ত পরিচালক সাওয়াদ বিন পারভেজ এবং বিশিষ্ট লেখক, প্রশিক্ষক ও বাংলাদেশ ব্যাংকের যুগ্মপরিচালক নাজমুল হুদা।

স্বপ্নশীলন পত্রিকার নির্বাহী সম্পাদক এম হাফিজ, এশিয়ান টেলিভিশনের অনলাইন নিউজরুম এডিটর হাবিব খান।

বক্তারা বলেন, বর্তমান পরিবর্তনশীল বিশ্বে শুধু প্রচলিত শিক্ষার মধ্যে সীমাবদ্ধ না থেকে শিশুদের সৃজনশীলতা, চিন্তাশক্তি, আত্মবিশ্বাস, যোগাযোগ দক্ষতা ও প্রযুক্তিগত সক্ষমতা বিকাশে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানকে একসঙ্গে কাজ করতে হবে। সন্তানদের ওপর অতিরিক্ত প্রত্যাশার চাপ না দিয়ে তাদের আগ্রহ, প্রতিভা ও স্বপ্নকে গুরুত্ব দিয়ে ভবিষ্যতের জন্য প্রস্তুত করার ওপরও গুরুত্বারোপ করেন তারা।

বক্তারা আরও বলেন, একটি শিশুর স্বপ্নকে বাস্তবে রূপ দিতে শিক্ষক, অভিভাবক ও সমাজের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। শিশুদের মনে বড় স্বপ্ন দেখার সাহস তৈরি করতে পারলেই তারা আগামী দিনের যোগ্য ও মানবিক নাগরিক হিসেবে গড়ে উঠবে।

অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ব্যাপক আগ্রহ ও উৎসাহ সৃষ্টি করে।

কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহার করে শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়ন

প্রকাশিত হয়েছে: August 25, 2026
ওয়েস্টার্ন প্রি-ক্যাডেট স্কুলে শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়নের লক্ষ্যে ২৫ সেপ্টেম্বর ২০২৬ তারিখে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহার করে আধুনিক ও প্রযুক্তিনির্ভর শ্রেণিকক্ষ পরিচালনার সক্ষমতা বৃদ্ধিবিষয়ক একটি প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হবে। সকাল ১০:০০টা থেকে দুপুর ১:০০টা পর্যন্ত স্কুল ক্যাম্পাসে এই প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হবে। কর্মসূচির অংশ হিসেবে সকাল ১১:৪৫টা থেকে দুপুর ১২:৪৫টা পর্যন্ত “শিক্ষকদের জন্য AI অভিযোজন (AI Adaptation for Teachers)” শীর্ষক ৬০ মিনিটের একটি বিশেষ সেশন অনুষ্ঠিত হবে। সেশনটি পরিচালনা করবেন জনাব সাওয়াদ পারভেজ। সেশনে পাঠ পরিকল্পনা, কার্যকর শিক্ষাদান, শ্রেণিকক্ষের কার্যক্রম, শিক্ষণ উপকরণ তৈরি, মূল্যায়ন এবং শিক্ষার্থীদের সম্পৃক্ততা বৃদ্ধিতে AI টুলের ব্যবহার ও বাস্তব প্রয়োগের বিভিন্ন দিক তুলে ধরা হবে।

শিক্ষক প্রশিক্ষণ: খেলার মাধ্যমে শিক্ষণ

প্রকাশিত হয়েছে: August 25, 2026
ওয়েস্টার্ন প্রি-ক্যাডেট স্কুলে শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়নের লক্ষ্যে ২৫ সেপ্টেম্বর ২০২৬ তারিখে স্কুল ক্যাম্পাসে একটি প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হবে। কর্মসূচির অংশ হিসেবে সকাল ১০:৩০টা থেকে ১১:৩০টা পর্যন্ত “খেলার মাধ্যমে শিক্ষণ (Learning Through Play)” শীর্ষক ৬০ মিনিটের একটি সেশন অনুষ্ঠিত হবে। সেশনটি পরিচালনা করবেন ওয়েস্টার্ন প্রি-ক্যাডেট স্কুলের অধ্যক্ষ মিস তাহমিনা বেগম। সেশনে খেলাধুলাভিত্তিক শিক্ষণ পদ্ধতির গুরুত্ব এবং শ্রেণিকক্ষে শিশুদের জন্য আনন্দদায়ক, সৃজনশীল ও বয়সোপযোগী বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে কীভাবে শিক্ষাদানকে আরও কার্যকর করা যায় তা তুলে ধরা হবে।

সাপ্তাহিক সাংস্কৃতিক অনুষ্ঠান: কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মহাপ্রয়াণ দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠান

প্রকাশিত হয়েছে: August 13, 2026
ওয়েস্টার্ন প্রি-ক্যাডেট স্কুলে ১৩ আগস্ট ২০২৬ তারিখে দুপুর ১২টা থেকে দুপুর ১টা পর্যন্ত সাপ্তাহিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মহাপ্রয়াণ দিবস ২২শে শ্রাবণ উপলক্ষে বিশেষ এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে শিক্ষার্থীরা বাংলা সাহিত্য, সংগীত, সংস্কৃতি ও শিক্ষাক্ষেত্রে রবীন্দ্রনাথ ঠাকুরের অসামান্য অবদান স্মরণ করার সুযোগ পায়।

শিক্ষক প্রশিক্ষণের ৩য় দিন: খেলাধুলার মাধ্যমে শেখা – পর্ব ২

প্রকাশিত হয়েছে: August 8, 2026
শিক্ষক প্রশিক্ষণ (ToT) কর্মসূচির ৩য় দিন ৮ আগস্ট ২০২৬ তারিখে অনুষ্ঠিত হয়। প্রথম সেশনটি সকাল ১০টা থেকে ১০টা ৪৫ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হয় এবং এর বিষয় ছিল “খেলাধুলার মাধ্যমে শেখা – পর্ব ২”। সেশনটি পরিচালনা করেন ওয়েস্টার্ন প্রি-ক্যাডেট স্কুলের অধ্যক্ষ মিস তাহমিমা আখতার। সেশনে শিশুদের শিক্ষায় খেলাধুলাভিত্তিক শিক্ষার গুরুত্ব এবং শ্রেণিকক্ষের শিক্ষাকে আরও আকর্ষণীয়, আনন্দদায়ক ও কার্যকর করার বিভিন্ন বাস্তবধর্মী পদ্ধতি তুলে ধরা হয়।

শিক্ষক প্রশিক্ষণ – ২য় দিন: গল্প বলার মাধ্যমে প্যাসিভ লার্নিং

প্রকাশিত হয়েছে: August 1, 2026
ওয়েস্টার্ন প্রি-ক্যাডেট স্কুলের শিক্ষক প্রশিক্ষণ (ToT) কর্মসূচির ২য় দিনের অংশ হিসেবে ১ আগস্ট ২০২৬ তারিখে সকাল ১১:৩০টা থেকে দুপুর ১২:০০টা পর্যন্ত “গল্প বলার মাধ্যমে প্যাসিভ লার্নিং” শীর্ষক একটি সেশন অনুষ্ঠিত হয়। সেশনটি পরিচালনা করেন জনাব নাজমুল হুদা, লেখক, সংগঠক ও বাংলাদেশ ব্যাংকের যুগ্মপরিচালক। সেশনে গল্প বলার মাধ্যমে শিক্ষার্থীদের শেখার প্রতি আগ্রহ সৃষ্টি এবং শ্রেণিকক্ষের পাঠদানকে আরও আনন্দদায়ক, অর্থবহ ও কার্যকর করার বিভিন্ন দিক তুলে ধরা হয়। শিক্ষার্থীদের জন্য গল্পকে একটি সৃজনশীল শিক্ষণ-পদ্ধতি হিসেবে ব্যবহারের ওপরও গুরুত্বারোপ করা হয়।

শিক্ষক প্রশিক্ষণের ৩য় দিন: শিক্ষাগত নেতৃত্ব ও যোগাযোগ কৌশল

প্রকাশিত হয়েছে: August 1, 2026
শিক্ষক প্রশিক্ষণ (ToT) কর্মসূচির ৩য় দিন ৮ আগস্ট ২০২৬ তারিখে সফলভাবে অনুষ্ঠিত হয়। দ্বিতীয় সেশনটি সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত অনুষ্ঠিত হয় এবং এর বিষয় ছিল “শিক্ষাগত নেতৃত্ব ও যোগাযোগ কৌশল”। সেশনটি পরিচালনা করেন বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক (JD) এবং TIKS Education-এর CEO জনাব তৌহিদুল ইসলাম খান শৈকত। সেশনে কার্যকর শিক্ষাগত নেতৃত্বের বিকাশ, যোগাযোগ দক্ষতা বৃদ্ধি এবং শিক্ষকদের মধ্যে কৌশলগত যোগাযোগের চর্চা জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়, যা একটি কার্যকর ও সহযোগিতামূলক শিক্ষার পরিবেশ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

প্রকাশিত হয়েছে: December 9, 2025
ওয়েস্টার্ন প্রি-ক্যাডেট স্কুলে আগামী ২৯ জানুয়ারি ২০২৬ তারিখে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। সকল শিক্ষার্থীকে অংশগ্রহণের জন্য উৎসাহিত করা হচ্ছে।

ক্লাস পার্টি ও অভিভাবক সমাবেশ সফলভাবে সম্পন্ন

প্রকাশিত হয়েছে: December 6, 2025
ওয়েস্টার্ন প্রি-ক্যাডেট স্কুলে ক্লাস পার্টি ও অভিভাবক সমাবেশ ১০ নভেম্বর ২০২৫ তারিখে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে মিডিয়া প্রতিনিধিগণ, সাংস্কৃতিক কর্মীরা, অভিভাবকবৃন্দ, শিক্ষার্থীরা ও অভিভাবক-সঙ্গীরা উপস্থিত ছিলেন। কেক কাটা, বেলুন, ফেস্টুন, চমৎকার সজ্জা, গান, আবৃত্তি এবং ডার্ট বোর্ডসহ নানা রকম বিনোদনমূলক আয়োজন ছিল। পুরো অনুষ্ঠান জুড়ে আনন্দ ও উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছিল। অভিভাবকরা তাদের মতামত প্রকাশ করে জানিয়েছেন যে, তারা ওয়েস্টার্নের প্রতি অত্যন্ত সন্তুষ্ট এবং ওয়েস্টার্ন পরিবারে যুক্ত হতে পেরে গর্বিত।

ওয়েস্টার্ন ক্লাস পার্টি ও অভিভাবক সমাবেশ

প্রকাশিত হয়েছে: November 9, 2025
ওয়েস্টার্ন প্রি-ক্যাডেট স্কুলে আগামী ৩০ নভেম্বর ২০২৫ তারিখে ক্লাস পার্টি ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হবে। সকল শিক্ষার্থী ও অভিভাবকদের অংশগ্রহণ ও আনন্দ উপভোগের জন্য আন্তরিকভাবে অনুরোধ করা হচ্ছে।

শীতকালীন ছুটির সময়সূচি

প্রকাশিত হয়েছে: November 4, 2025
ওয়েস্টার্ন প্রি-ক্যাডেট স্কুলের শীতকালীন ছুটি আগামী ২০ ডিসেম্বর ২০২৫ থেকে ৫ জানুয়ারি ২০২৫ পর্যন্ত চলবে। বিদ্যালয় ৬ জানুয়ারি ২০২৬ তারিখে পুনরায় চালু হবে।

একাডেমিক বর্ষ ২০২৬ এর জন্য ভর্তি বিজ্ঞপ্তি (Admission Notice for Academic Year 2026)

প্রকাশিত হয়েছে: September 29, 2025
ওয়েস্টার্ন প্রি-ক্যাডেট স্কুল-এ ২০২৬ শিক্ষাবর্ষের জন্য ভর্তি চলছে।

মূল বার্তা (Main Message):
পশ্চিম প্রি-ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজ-এ প্রি-প্লে গ্রুপ থেকে ৫ম শ্রেণি (Class Five) পর্যন্ত ২০২৫ শিক্ষাবর্ষের জন্য ভর্তির আবেদন গ্রহণ করা হচ্ছে।

📌 গুরুত্বপূর্ণ তথ্যাবলি:

আবেদন শুরু: অক্টোবর ১, ২০২৫
আবেদনের শেষ তারিখ: নভেম্বর ৩০, ২০২৫
আবেদন জমা দেওয়ার স্থান: পশ্চিম প্রি-ক্যাডেট স্কুল-এর ক্যাম্পাস অফিস, ১৮৯ ওয়েস্ট কাফরুল, আগারগাঁও, তালতলা, ঢাকা-১২০৭

আবেদন জমা দেওয়ার সময়: সকাল ৯:০০ টা থেকে বিকাল ৪:০০ টা (রবিবার থেকে বৃহস্পতিবার)
যোগাযোগের নম্বর: 01783-443366

🎯 কেন আমাদের বেছে নেবেন:

আধুনিক শিক্ষণ পদ্ধতি
যোগ্য ও অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী
সহ-পাঠ্যক্রমিক কার্যক্রম (কুইজ, বিতর্ক, খেলাধুলা)
নিরাপদ ও বন্ধুত্বপূর্ণ ক্যাম্পাস পরিবেশ

👉 বিস্তারিত জানতে, অনুগ্রহ করে আমাদের ওয়েবসাইটের (www.westernschoolbd.com) "ভর্তি (Admission)" বিভাগটি দেখুন অথবা সরাসরি ক্যাম্পাস অফিসে যোগাযোগ করুন।